টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন কমলপ্রীত

Kamalpreet-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অলিম্পিক্সে কমলপ্রীত। সূত্রের খবর, চলতি ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে জাতীয় রেকর্ড গড়ে টোকিও অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন মহিলা ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর। উল্লেখ করা যায়, তিনি ডিসকাস ছুঁড়েছেন ৬৫.০৬ মিটার। এক্ষেত্রে আরও জানা যায়, অলিম্পিক্সের ছাড়পত্রের জন্য যোগ্যতা মান ছিল ৬৩.৫ মিটার। ইতিপূর্বে ২৫ বছর বয়সী কমলপ্রীতের এই ইভেন্টে নিজের রেকর্ড ছিল ৬৪.৭৬ মিটার। পাশাপাশি নিজের নজির ভেঙে নতুন জাতীয় রেকর্ডও গড়লেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *