মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শীর্ষে শেফালি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার এক নম্বরে উঠে এলেন শেফালি। সূত্রের খবর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন তিনি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা শেফালি বর্মা আইসিসি-র মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় আবারও ফিরলেন এক নম্বর জায়গা। এক্ষেত্রে আরও জানা যায়, এই তালিকার ৭ নম্বরে রয়েছেন স্মৃতি মন্ধানা। আবার জেমাইমা রদ্রিগেস রয়েছেন ৯ নম্বর স্থানে। অন্যদিকে বোলিং বিভাগে ৭ নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। ৮ নম্বরে এলেন রাধা যাদব।

