Shefali Verma-4Others Sports 

মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট রাঙ্কিংয়ে শীর্ষে শেফালি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তালিকার শীর্ষেই শেফালি। প্রকাশিত হয়েছে মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটের রাঙ্কিং তালিকা। ব্যাটসম্যানদের বিভাগে এক নম্বর জায়গা ধরে রাখলেন ভারতের শেফালি বর্মা। তাঁর পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬৬। তালিকার ৬ নম্বরে উঠে এসেছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তাঁর পয়েন্ট এখন ৬৯৩। ৯ নম্বরেই রয়েছেন জেমাইমা রদ্রিগেজ। অন্যদিকে বোলারদের তালিকার ৭ ও ৮ নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা ও রাধা যাদব।

Related posts

Leave a Comment