বাংলার নির্বাচনী প্রচারে এবার জয়া

campain and jaya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলার নির্বাচনী প্রচারে জয়া বচচন । টালিগঞ্জ থেকে জয়া প্রচার শুরু করবেন বলে জানা গিয়েছে।
বাংলার মেয়েই এবার কোমর বেঁধে আসরে। অমিতাভ সহধর্মিনী প্রচারে এলেন মমতার হাত শক্ত করতে,এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। উল্লেখ্য, সমাজবাদী পার্টি পূর্বেই তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছিল। এবার প্রচারে পাশে দাঁড়ালেন বাংলার মেয়ে জয়া । তাঁর প্রচার পর্ব শুরু হয়ে যাবে আজ কলকাতা থেকেই। তৃণমূল সূত্রের খবর,আগামী কয়েকদিন তিনি লাগাতার প্রচার করবেন। জয়া বচ্চন প্রথমে যাবেন তৃণমূল ভবনে। সেখানে একটি সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। কেন তিনি মমতা বন্দোপাধ্যায়ের হয়ে প্রচারে নামছেন তাও জানাবেন।

এক্ষেত্রে আরও জানা যায়, প্রচারে জয়া বচ্চন বেছে নিয়েছেন টালিগঞ্জকে। অরূপ বিশ্বাসের হয়ে রোড শো-ও করার কথা জয়ার । রাজনীতিতে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক অনেক দিনের। দীর্ঘ সময় সংসদ ভবনে দু-জনের একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পুরানো সম্পর্কের খাতিরে এই রাজ্যে মমতার হয়ে পথে নামছেন জয়া বচ্চন,এমনও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমাজবাদী পার্টির এই সাংসদকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের মহিলা সংগঠনের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *