Kolkata Municipality-12Others 

চলতি অর্থবর্ষে সম্পত্তিকর আদায়ে রেকর্ড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর আদায়ে রেকর্ড। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে গত আর্থিক বছরের তুলনায় চলতি অর্থবর্ষে সম্পত্তিকর আদায়ে রেকর্ড গড়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রের খবর, ২০১৯-২০ অর্থবর্ষে সম্পত্তিকর বাবদ আদায় হয়েছিল ৮৫৮ কোটি টাকা। উল্লেখ করা যায়, এবার ২০২০-২১ আর্থিক বছরে এখনও পর্যন্ত আদায় হয়েছে ১১৮৩ কোটি টাকা। এক্ষেত্রে আরও জানা যায়, তার মধ্যে ওয়েভার স্কিম বাবদ পুর কোষাগারে এসেছে ৫২৫ কোটি টাকা। পুরসভা সূত্রে আরও জানানো হয়েছে, চলতি বছরে লাইসেন্স বিভাগেও গত আর্থিক বছরের তুলনায় ১ কোটি টাকা বেশি আদায় হয়েছে।

Related posts

Leave a Comment