ব্রিটেনে প্রিন্স ফিলিপের মৃত্যুতে ৮ দিনের জাতীয় শোক

Prince Filip-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে ৮ দিনের জাতীয় শোক ব্রিটেনে। শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্রিটেন প্রশাসন। উল্লেখ করা যায়, দেশের ৪ প্রাদেশিক রাজধানী- লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে এবং রয়্যাল নেভির জাহাজগুলিতে দুপুর ১২টায় ৪১টি ‘গান স্যালুটের’ মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯০১ সালে রানি ভিক্টোরিয়ার মৃত্যুর পর এভাবেই ‘গান স্যালুট’-এর মাধ্যমে সম্মান জানানো হয়েছিল। আবার রাজপরিবার সূত্রে জানানো হয়েছে, আগামী ১৭ এপ্রিল দুপুর ৩টার সময়ে উইনসর কাসলের সেন্ট জর্জেস চ্যাপেলে ফিলিপের অন্ত্যোষ্টি অনুষ্ঠান হবে। করোনা-বিধি মেনে ৩০ জন থাকবেন ওই অনুষ্ঠানে। প্রিন্স হ্যারিও উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *