শালবনি টাঁকশালে বিজ্ঞপ্তি প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে বিপর্যস্ত পরিস্থিতি। সূত্রের খবর, রাশ টানার জন্য এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হচ্ছে শালবনি টাঁকশাল। স্থানীয় সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। কর্মীরা এই বিজ্ঞপ্তির বিষয়টি জানতে পেরেছেন। উল্লেখ করা যায়, গত কয়েকদিনে টাঁকশালের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের মধ্যে প্রথম ৩ দিন ‘অ্যাডভান্স কমপেনসেটরি অফ’ ও পরের ৩ দিন বাড়ি থেকে কাজ।

