প্রবল কম্পনে কাঁপল অসম-উত্তর পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ভূমিকম্প আসামে। অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমিকম্পের পর সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর,প্রবল কম্পন কেঁপে উঠল অসম,উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিমবঙ্গ ৷ ভূমিকম্পের তীব্রতা থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। এই ঘটনার পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ প্রধানমন্ত্রী ফোনও করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে ৷
সূত্রের আরও খবর,সকালে প্রবল কম্পন অনুভূত হয় তেজপুরে ৷ রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৪ ৷ প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ৭.৫১মিনিট নাগাদ। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র তেজপুর থেকে ৪৩ কিলোমিটার পশ্চিম দিকে।
এ বিষয়ে আরও জানা যায়,২টি আফটার শক অনুভূত হয়েছে। একটি ৭.৫৫ ও অন্যটি তার কয়েক মিনিট বাদে। রিখটার স্কেলে এর মান ৪.৩ ও ৪.৪ ৷ উত্তরবঙ্গ ও অসমের বিভিন্ন এলাকায় প্রবল কম্পনের জেরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় ৷ অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ভূমিকম্পের বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির তলায় ২৯ কিলোমিটার গভীরে ৷ ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

