চিকিৎসা পণ্যের আমদানিতে সম্মতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমদানিতে সম্মতি। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে চাহিদা বাড়ায় ১৭টি চিকিৎসা পণ্যের আমদানিতে ৩ মাসের জন্য সম্মতি দিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, এর মধ্যে রয়েছে নেবুলাইজার, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন জেনারেটর ও ভেন্টিলেটর। এক্ষেত্রে জানানো হয়েছে, শুল্ক দফতরের ছাড়পত্র পাওয়ার পর এবং বিক্রির পূর্বে তার বিশদ বিবরণ দিতে হবে আমদানিকারীকে।

