বিধান রায়-জ্যোতি বসুর সঙ্গে একাসনে মমতা

mamata and 3rd time cm

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হ্যাটট্রিক মমতার। বিধান রায়-জ্যোতি বসুর সঙ্গে এক আসনে চলে এল নামটি। অনন্য রেকর্ড হল বাংলার রাজনীতিতে। সকাল ১০.১৪ মিনিটে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানচন্দ্র রায় ও জ্যোতি বসুর সঙ্গে একাসনে বসলেন তিনি । এই দু’জনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসলেন।

করোনা সংক্রমণের কারণে শপথগ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা পরে শপথ নেবেন বলে ঠিক হয়েছে। সূত্রের খবর,অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। এই তালিকায় নাম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।

তালিকায় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। তিনিও আসেননি। দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। অনুপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।

সকাল ১০.৪৫ মিনিট নাগাদ প্রস্তাব পাঠ করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য। আসেননি আবদুল মান্নানও।

শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, “সকলকে ধন্যবাদ। আমাদের প্রথম কাজ, কোভিডকে নিয়ন্ত্রণ করা।” রাজ্যে ভোট পরবর্তী হিংসার বিষয়ে তাঁর মন্তব্য, “সকল রাজনৈতিক দলের কাছে আবেদন করব, কেউ অশান্তি করবেন না। শান্তি বজায় রাখুন।”

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *