রাজ্য সরকারের কাছে আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমদানি-রফতানি বাণিজ্যকে অত্যাবশ্যক পরিষেবার অধীনে আনার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে রফতানি সংস্থাগুলির সংগঠন ফিয়ো। সূত্রের খবর, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে লেখা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে, এই ক্ষেত্রটি সারা বিশ্বের পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে বিধি-নিষেধের জালে একে ব্যাহত করা ঠিক হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলি ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ চালাতে সক্ষম হবে।

