প্রয়াত প্রাক্তন বিধায়ক রবীন মণ্ডল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন সিপিএম নেতা ও প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মণ্ডল (৮১)। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। রাজারহাট বিধানসভা কেন্দ্র থেকে ১৯৬৯ সালে প্রথমবার নির্বাচিত হয়ে বিধায়ক হন। ২০১১ সাল পর্যন্ত আরও ৬ বার ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ৫ বছর বিধানসভায় সরকারি মুখ্য সচেতকের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা। দলের উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সম্পাদক গৌতম দেব ও বর্তমান সম্পাদক মৃণাল চক্রবর্তী-সহ সিপিএম নেতৃত্ব শোকজ্ঞাপন করেছেন।

Related posts

Leave a Comment