আইসিসি ক্রিকেট রাঙ্কিংয়ে দু-নম্বরে বিরাট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি একদিনের ক্রিকেট রাঙ্কিং তালিকায় ২ নম্বরে ভারত অধিনায়ক বিরাট কোহলি। জানা গিয়েছে, তাঁর রেটিং পয়েন্ট ৮৫৭। উল্লেখ করা যায়, প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৮৬৫। ৩ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। আবার বোলিং রাঙ্কিংয়ে ৫ নম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা। পাশাপাশি ২ নম্বরে উঠে এলেন বাংলাদেশের মেহদি হাসান মিরাজ।

