yash and dighaOthers 

ঘূর্ণিঝড় ও জলের স্রোতে বিপর্যয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “যশ” বিপর্যস্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূ্র্ব মেদিনীপুরের একাধিক গ্রাম। ঘূর্ণিঝড় যশ তাণ্ডবে অনেক মানুষ ঘরছাড়া হয়েছেন। ঝড় ও জলের স্রোতে বিপর্যয় নেমে এসেছে। ভেসে গিয়েছে ফসলের ক্ষেত,ঘর-বাড়ি সব কিছু। স্থানীয় সূত্রের খবর,ঘূর্ণিঝড়ে পূ্র্ব মেদিনীপুর জেলার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সংখ্যাটি ঠিক কতো এখনও জানা সম্ভব হয়নি। তবে ৮০০-র কাছাকাছি হবে সেই সংখ্যা। ভেঙে পড়েছে অসংখ্য ঘর-বাড়ি।

অন্যদিকে ঘূর্ণিঝড় যশ তাণ্ডবে ও সমুদ্রের জলস্রোতে পর্যটন কেন্দ্র দিঘা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোকানপাট সহ সৈকত বরাবর সৌন্দর্যায়নে যে সব বাহারি বাতিস্তম্ভ লাগানো হয়েছিল তা উপড়ে পড়েছে ঝড়-জলের স্রোতে ৷ সব মিলিয়ে প্লাবনের পর বড় করুণ সে চেহারা।

এছাড়া মন্দারমণি, তাজপুর সহ সব জায়গায় এখন যেন বিপর্যস্ত অবস্থা ৷ eসৈকত বরাবর রাশি রাশি কালো পাথর বিছিয়ে রয়েছে। ওল্ড দিঘা ছাড়াও নিউ দিঘারও একই ভগ্ন অবস্থা ৷ দিঘাকে ছন্দে ফেরাতে মরিয়া চেষ্টা চলছে। বিপর্যয়ের রেশ কাটতেই কাজ করেছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন ও মৎস্য দফতর। সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

অন্যদিকে দুই ২৪ পরগণার নদী ও সাগর সংলগ্ন এলাকায় বহু গ্রাম জলমগ্ন। বাড়ি-ঘর ভেঙে বিধ্বস্ত চেহারা হয়ে দাঁড়িয়েছে। ত্রাণের দিকে তাকিয়ে সেই সব মানুষেরা। বাসস্থান হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। ফসলের ক্ষেত,পুকুর ও বাড়ি-ঘর সব জলস্তর বেড়ে গিয়ে নদীবাঁধ ভেঙে তলিয়ে গিয়েছে।

Related posts

Leave a Comment