করোনা ও ‘যশ’ বিধ্বস্ত মানুষের পাশে রামকৃষ্ণ মিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ত্রাণে রামকৃষ্ণ মিশন। করোনা সংক্রমণকালে এবং ‘যশ’ বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াল রামকৃষ্ণ মঠ ও মিশন। এ বিষয়ে আরও জানা গিয়েছে, মিশনের কলকাতা, কনখল, লক্ষ্ণৌ, তিরুঅনন্তপুরম, বৃন্দাবন ও বারাণসীর হাসপাতালে করোনা চিকিৎসা করা হচ্ছে। পাশাপাশি দেহরাদুন ও অগস্ত্যমুনিতে শুরু হয়েছে করোনা কেয়ার সেন্টার। নরেন্দ্রপুর ও সারদাপীঠে শীঘ্রই সেফ হোম চালু হবে বলে জানা যায়।
সূত্রের আরও খবর, প্রায় ১৩টি শাখা কেন্দ্রে আরটিপিসিআর ও রাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলছে। বিভিন্ন কেন্দ্র থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর, পালস অক্সিমিটার দেওয়া হয়েছে। অন্যদিকে যশের পর বিভিন্ন আশ্রম থেকেও ত্রাণ বন্টন শুরু হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের সহযোগিতাতেই ত্রাণ কাজ চালানো হচ্ছে। সকলকে সাধ্যমতো এগিয়ে আসার আবেদনও জানানো হয়।

