সংস্থাগুলিকে আরও সময় সেবি-র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেবির নির্দেশ। সূত্রের খবর, বাজারে ছাড়া প্রথম শেয়ার বা আইপিও ইউপিআই প্রযুক্তির মাধ্যমে কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, তার আবেদন ও বন্টন সংক্রান্ত এসএমএস অ্যালার্টের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আরও সময় দিয়েছে সেবি। আগামী ১ জানুয়ারি তা চালু হওয়ার সম্ভাবনা। এ বিষয়ে আরও জানা যায়, এই সংক্রান্ত স্বয়ংক্রিয় পোর্টাল চালুর জন্য ১ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

