Babar Azam-4Others Sports 

আইসিসি একদিনের ক্রিকেট রাঙ্কিংয়ে শীর্ষে বাবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি একদিনের ক্রিকেট রাঙ্কিংয়ে ২ নম্বর স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি। শীর্ষস্থানে রয়েছেন বাবর আজম। আইসিসি-র যে তালিকা প্রকাশ পেয়েছে, তাতে দেখা গিয়েছে, ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছেন কোহলি। ১ নম্বরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট হল ৮৬৫। ৩ নম্বরে রয়েছেন রোহিত শর্মা। অন্যদিকে বোলিং রাঙ্কিং তালিকায় ৫ নম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা।

Related posts

Leave a Comment