বিশ্ব পরিবেশ দিবসে জলবায়ু সংক্রান্ত আলোচনা

World Environment Day-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবসে দিল্লিতে আলিয়াসঁ ফ্রঁসে ও ভারতের ফ্রিড নামে একটি সংগঠন জলবায়ু আলোচনাসভার আয়োজন করেছিল। সূত্রের খবর, জাতীয় বা আন্তর্জাতিক স্তরের নীতি নির্ধারণ নয়, কীভাবে জলবায়ু বদলের মোকাবিলা করতে হবে সে কথাই আলোচনাসভায় উঠে আসে। এক্ষেত্রে জানা যায়, ওই সভায় ভারত ও ফ্রান্সের সরকারি প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পরিবেশকর্মী ও জলবায়ু বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। উল্লেখ করা যায়, চলতি বছরের জানুয়ারিতে ভারত ও ফ্রান্স সরকারের উদ্যোগে ইন্দো-ফ্রেঞ্চ ইয়ার অব এনভায়রনমেন্ট নামে একটি প্রকল্প চালু হয়। এই আলোচনাসভা তারই একটি অংশ বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *