ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন ক্রেচিকোভা

Barbora Krejcikova-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা। ফাইনালে বার্বোরা ৬-১, ২-৬ ও ৬-৪ ফলাফলে পরাজিত করলেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। ২৫ বছর বয়সী বার্বোরা সিঙ্গলসে এই নিয়ে পঞ্চমবার বড় মাপের প্রতিযোগিতায় সাফল্য পেলেন। উল্লেখ্য, রোলঁ গারোজে এই নিয়ে গত ৫ বছরে তৃতীয় অবাছাই খেলোয়াড় হিসেবে তিনি ট্রফি জয়ী হলেন।

আরও একটি নজির গড়ার সুযোগ সামনে। মহিলাদের ডাবলসের ফাইনালে চ্যাম্পিয়ন হলে তিনি ২০০০ সালে মেরি পিয়ার্সের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের সিঙ্গলস ও ডাবলস একই সঙ্গে দুটি খেতাব জয়ী হবেন। প্রসঙ্গত, ক্রেচিকোভা ও তাঁর ডাবলস সঙ্গী ক্যাটারিনা সিনিয়াকোভা দুটি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস ট্রফি জয়ী হয়েছে। ক্রেচিকোভার হাতে ট্রফি তুলে দিয়েছেন কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *