সিরিজ জয়ী নিউজিল্যান্ড

New Zealand Win-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে পরাজিত করে সিরিজ জয়ী হল নিউজিল্যান্ড। এজবাস্টনে ৯ উইকেট হারিয়ে কোণঠাসা ছিল জো রুটের দল। খেলা শুরুর পরই ইংল্যান্ডের শেষ উইকেটটি তুলে নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট। এরপর জয়ের জন্য প্রয়োজনীয় ৩৮ রান ২ উইকেট হারিয়ে তুলে নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে ২ ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়ায় ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার ম্যাট হেনরি। উল্লেখ করা যায়, প্রথম টেস্ট লর্ডসে ড্র হয়েছিল। আবার নিউজিল্যান্ডের লড়াই ভারতের বিপক্ষে ১৮ তারিখ সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *