Italy-1Others Sports 

ইউরো কাপে সুইৎজারল্যান্ডকে হারাল ইতালি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ ষোলোয় ইতালি। ইউরো কাপে নতুন ইতালিকে দেখা যাচ্ছে। রোমে সুইৎজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোয় পৌঁছে গেল ইতালি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ৪-৩-৩ ছকে খেলিয়েছেন ইতালি কোচ রবের্তো মানচিনি। সামনে রেখেছিলেন দোমেনিকো বেরার্দি, চিরো ইমমোবিলে ও লোরেনজো ইনসিনিয়েকে। অন্যদিকে ইতালির আক্রমণাত্মক ফুটবল আটকাতে সুইৎজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেতকোভিচ আস্থা রেখেছেন ৩-৪-১-২ ছকে।

শুরুতেই ইতালিকে ১-০ ফলাফলে এগিয়ে দিয়েছেন লোকাতেল্লি। খেলা শুরু হওয়ার পরই এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধেও লোকাতেল্লি বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন। দুরন্ত শটে ৩-০ ফলাফল করেন ইমমোবিলে।

Related posts

Leave a Comment