ভোজ্য তেলের আমদানি শুল্ক কমাল কেন্দ্র

Vegetable Oil-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমল শুল্ক। সূত্রের খবর, পাম তেল-সহ বিভিন্ন ভোজ্য তেলের আমদানি শুল্ক টন প্রতি ১১২ ডলার পর্যন্ত কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এরফলে দেশের বাজারে ভোজ্য তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, দেশে ভোজ্য তেলের উৎপাদন তার চাহিদার তুলনায় অনেকটাই কম। একাংশ আমদানি করতে হয়। সূত্রের আরও খবর, পাম তেল-সহ বিভিন্ন ভোজ্য তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এক বিজ্ঞপ্তি জারি করে পরোক্ষ কর ও আমদানি শুল্ক পর্ষদ সূত্রে জানানো হয়েছে, কাঁচা পাম তেলের শুল্ক কমেছে ৮৬ ডলার। আবার কাঁচা পামোলিনের ক্ষেত্রে তা ১১২ ডলার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *