Shefali Berma-1Others Sports 

ইংল্যান্ডের মাটিতে অভিষেকেই নজরে শেফালি বর্মা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় মহিলারাও দুরন্ত ক্রিকেট খেললেন। শেফালি বর্মা অভিষেক টেস্টেই ঝড় তুললেন। ইংল্যান্ডের মাটিতে ঝড় তুললেন ১৭ বছর বয়সী এই ওপেনার। ব্রিস্টল টেস্টে ইংল্যান্ডের মহিলারা প্রথম ইনিংসে ৩৯৬-৯ স্কোরে ইনিংস সমাপ্তি ঘোষণা করে। স্মৃতি মন্ধানার সঙ্গে ওপেন করতে নামেন শেফালি। শেষ পর্যন্ত ১৫২ বলে ৯৬ রান করে আউট হন তিনি। হরিয়ানার এই কন্যা আউট হওয়ার পরই ধস নামে ভারতীয় ইনিংসে।

২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে ভারত। ভারতীয় মহিলারা রান করেছেন ১৮৭। স্মৃতি মন্ধানা করেছেন ৭৮ রান। শেফালির ইনিংসে রয়েছে ১৩টি চার ও ২টি ছয় রয়েছে। সেঞ্চুরি না হলেও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শেফালি। টেস্ট অভিষেকে ভারতের হয়ে সর্বোচ্চ রান হল তাঁর। এর আগে এই রেকর্ড করেছিলেন চন্দ্রকান্ত কউল। তিনি রান করেন ৭৫। আবার প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ছয় মারার কৃতিত্ব অর্জন করেছেন শেফালি। পাশাপাশি টেস্টে ভারতের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ১ নম্বরে জায়গা করে নিলেন শেফালি ও মন্ধানা। শেফালির মতোই অভিষেকে নজরে এসেছেন অফস্পিনার স্নেহ রানা। ৪ উইকেট পেয়েছেন তিনি।

Related posts

Leave a Comment