ইউরো কাপে ওয়েলসকে হারাল ইতালি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইউরো কাপে জয়ের হ্যাটট্রিক ইতালির। ওয়েলসকে ১ গোলে হারাল ইতালি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন পেসিনার। ইতালি ম্যানেজার রবার্তো মানচিনি এই ম্যাচে ৮টি পরিবর্তন করেছেন। জর্জিনো ও বোনুচি ছাড়া সব নতুন মুখ খেলিয়েছেন। ম্যাচের ফলাফল ইতালি -১,ওয়েলস – ০।
আবার নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রেখে ওয়েলসকে হারাল ইতালি। ঘরের মাঠ স্টাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ওয়েলসকে হারাল ইতালিয়ানরা। ইতিপূর্বে শেষ ১৬-তে পৌঁছে গিয়েছিল ইতালি। এটি নিয়ম-রক্ষার ম্যাচ ছিল ইতালির কাছে। উল্লেখ্য,যে দল তুরস্ক এবং সুইজারল্যাণ্ডের বিরুদ্ধে খেলিয়েছিল সেই দল থেকে ৮টি খেলোয়াড় পরিবর্তন করে ইতালি। একমাত্র জর্জিনো এবং বোনুচি খেলেছেন।

