argentina and win paraguyeOthers Sports 

কোপায় আবারও জয় আর্জেন্টিনার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোপায় আবারও ম্যাচ জয় আর্জেন্টিনার ৷ জয়ের ধারা বজায় রাখল মেসিরা। প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ ফলাফলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। এর আগে চিলির বিরুদ্ধে জয় পায় তাঁরা। আর্জেন্টাইন রক্ষণের খেলোয়াড় মলিনা ও ক্রিস্টিয়ান রমেরো অনবদ্য ছিলেন। প্যারাগুয়ে রক্ষণের ভুলে গোল করেন আলেজান্দ্রো গোমেজ।

এক গোলে পিছিয়ে থেকেও প্যারাগুয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে ৷ তবে কাজের কাজ করতে পারেনি। এই ম্যাচের জয়ের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বে গেল আর্জেন্টিনা ৷ এই গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে চিলি ৷ অন্যদিকে এই হারের পর প্যারাগুয়ে তিন নম্বরে রয়ে গেল গ্রুপে।

Related posts

Leave a Comment