England Win-1Others Sports 

ইংল্যান্ড ৮ উইকেটে হারাল শ্রীলঙ্কাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিধ্বংসী বাটলার। ৫৫ বলে অপরাজিত ৬৮ রান। জস বাটলারের ঝোড়ো ইনিংসের সুবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে পরাজিত করল শ্রীলঙ্কাকে। উল্লেখ্য, প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১২৯ রান তোলে। দাসুন শনকা ৪৪ বলে ৫০ রান করেছেন। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতে ম্যাচ জয়ী হয় ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ব্রিটিশরা ১৩০ রান তুলে ম্যাচ জিতে যায়। বাটলারের ৬৮ রানের মধ্যে ছিল ৮টি চার ও ১টি ছয়।

Related posts

Leave a Comment