black kumin and healthHealth Others 

জেনে নিন কালো জিরার বিশেষ গুণগুলি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইমিউনিটি বাড়ানোর জন্য কালো জিরের উপকারিতা রয়েছে। করোনা আবহে পরিস্থিতি আলাদা । কীভাবে সুরক্ষিত থাকা যায়, তা নিয়ে ভাবনার শেষ নেই । চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, ইমিউনিটি ও প্রয়োজনীয় ভিটামিন শরীরে ঠিক মতো রয়েছে কিনা সে বিষয়ে নজর রাখা জরুরি। খাবারের স্বাদ বৃদ্ধি ছাড়াও আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসার ক্ষেত্রে কালো জিরার ব্যবহার হয়ে থাকে । এই বীজ থেকে একধরণের তেল তৈরি হয়। যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। এতে রয়েছে ফসফেট, আয়রন ও ফসফরাস। কালো জিরে বিভিন্ন রোগের হাত থেকে দেহকে রক্ষা করে থাকে ৷

কালো জিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে সেগুলি হল-প্রোটিন, ভিটামিন-বি, ক্যালসিয়াম, আয়রণ, ফসফরাস, কপার, জিংক ও ফোলাসিন। এক্ষেত্রে আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন, সর্দি-জ্বর, গা-হাত-পা ব্যথা সহ শরীরে শক্তি বৃদ্ধিতে কাজ দেয় কালো জিরে বাটা।

কালো জিরে বাটার বিশেষ পদ্ধতি রয়েছে। এ বিষয়ে বলা হয়েছে, প্রথমে শুকনো কড়াইতে কিছু কালো জিরে নিতে হবে। তা পরিষ্কার করে নিতে হবে। কালো জিরের পরিমাণ মতো ৪-৫ টুকরো রসুন নিতে হবে। পরিমাণ মেনে কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে হবে। এই উপাদানগুলি ভাল করে বেটে নিতে হবে। সামান্য নুন মিশিয়ে নেওয়া দরকার। গরম ভাতে এই বাটা ভালো লাগবে। আবার তা উপকারীও। প্রতি সপ্তাহে ২-৩দিন খেলে শরীর সুস্থ ও তরতাজা থাকবে।

Related posts

Leave a Comment