ভোজ্য তেলের দামে রাশ টানতে কমল শুল্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমানো হল শুল্ক। সূত্রের খবর, দেশে ভোজ্য তেলের দামে রাশ টানার জন্য আমদানি করা অশোধিত ও শোধিত পাম তেলে বেসিক কাস্টম ডিউটি কমিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, প্রথমটির ক্ষেত্রে শুল্ক কমে হচ্ছে ১০ শতাংশ ও দ্বিতীয়টির ৩৭.৫ শতাংশ। এ বিষয়ে আরও জানা যায়, সেস ও অন্যান্য চার্জ মিলিয়ে মোট শুল্ক যথাক্রমে ৩০.২৫ শতাংশ ও ৪১.২৫ শতাংশ।

