কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার দাবাড়ু হিসেবে নতুন কীর্তি গড়ল অভিমন্যু মিশ্র। ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে অভিমন্যু বুদাপেস্টে চলতি দাবা প্রতিযোগিতায় ভারতের লিয়োন মোনডোঙ্কাকে পরাজিত করে এই নজির গড়েছে। উল্লেখ করা যায়, অভিমন্যু ভাঙলেন রাশিয়ার সের্গেই কার্জাকিনের রেকর্ড। সূত্রের খবর, ২০০২ সালে সের্গেই ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার দাবাড়ু হয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত এই দাবাড়ু যুক্তরাষ্ট্রে বসবাস করে।

