চিকিৎসক দিবসে শ্রদ্ধা ও স্মরণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ ১ জুলাই ‘চিকিৎসক দিবস’। দেশের পাশাপাশি রাজ্যে করোনায় মৃত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’-এর সদস্যরা। এক্ষেত্রে আরও জানা যায়, এই পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘শ্রদ্ধায় ও স্মরণে’। ওই মঞ্চের সঙ্গে যুক্ত ‘অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স’-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘চিকিৎসক দিবসে’ করোনা আবহে মৃত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের পরিবারের একজনকে স্থায়ী চাকরি ও আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে।

