copa and final brazilBreaking News Others Sports 

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কোপা আমেরিকায় দেখা গেল সাম্বা ঝড়। পেরুকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে ব্রাজিল। লুকাস পাকুয়েতার গোলে জয় পেল নেইমাররা। রিও ডি জেনেইরোতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল ৷

এই নিয়ে ২১ বার কোপার ফাইনালে ব্রাজিল। ২০ বার ফাইনাল খেলে ৯ বার এই টুর্নামেন্ট জয়ী হয় ব্রাজিলিয়ানরা। আক্রমণে ঝড় তুললেও গোল হল একটিই ৷ প্রথমার্ধের ৩৫ মিনিটেই লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় ব্রাজিল ৷ অন্যদিকে গোল করতে পারেনি পেরু ৷ ২০১৯ সালে এই পেরুকেই ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল ৷

Related posts

Leave a Comment