protima and cabinetBreaking News Others Politics 

প্রথমবার ত্রিপুরা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে নজির প্রতিমার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও এক বাঙালি মুখ। রীতিমতো নজির গড়তে চলেছেন প্রতিমা ভৌমিক ৷ সূত্রের খবর,
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ধনপুর কেন্দ্র থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে ভোটে দাঁড়ান প্রতিমা ৷ পরাজিত হন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ফের টিকিট পান তিনি। সেবার জয়ী হন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবার স্থান পেতে চলেছেন বাঙালি ৪ মুখ ৷ তাঁদের মধ্যে অন্যতম প্রতিমাও। সম্ভাব্য ৩ জন পশ্চিমবঙ্গের হলেও চতুর্থ জন ত্রিপুরার বাসিন্দা ৷ পশ্চিম ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক এই দায়িত্ব পেতে চলেছেন ৷ সব কিছু ঠিক থাকলে প্রথমবার ত্রিপুরা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে নজির গড়বেন প্রতিমা ৷

উল্লেখ্য,ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে ২০১৯ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন প্রতিমা।২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি-র উত্থান ঘটে ৷ ত্রিপুরায় যখন বিজেপির সংগঠন ছিল না, সেই সময় থেকেই গেরুয়া শিবিরের হয়ে লড়াই করেছেন এই ত্রিপুরা কন্যা। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং ত্রিপুরায় ২০২৩ সালে ফের নির্বাচন রয়েছে ৷ সে দিকেই লক্ষ্য রেখে এই ভাবনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের মধ্যে অন্তর্কলহ ত্রিপুরায় বিজেপি-র বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গে বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেস এবার ত্রিপুুরাকে পাখির চোখ করতে পারে এ সম্ভাবনাও রয়েছে ৷ সব মিলিয়ে সম্প্রসারিত মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে ঠাঁই পাচ্ছেন মোট ৩ জন বাঙালি ৷ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার এবং শান্তনু ঠাকুর ৷ প্রতিমা ভৌমিক ধরলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট ৪ জন বাঙালি মন্ত্রী স্থান পাবেন।

Related posts

Leave a Comment