jyoti basu and bidhansabhaBreaking News Others Politics 

বাম শূণ্য বিধানসভায় আজও অম্লান-জ্যোতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধান রায়ের পর জ্যোতি বসুর জয়যাত্রা শুরু হয় । আজও তাঁর পথ পাথেয় হয়ে রয়েছে। দুই দশক ধরে মুখ্যমন্ত্রীর পদ অলংকৃত করে রেখেছিলেন জ্যোতিবাবু। বামফ্রন্ট, কংগ্রেস ও তৃণমূল সব রাজনীতির ক্ষেত্র আবর্তিত হয়েছেজ্যোতি বসুকে ঘিরে। একসময় বঙ্গ-রাজনীতিতে তিনি ছিলেন মধ্যমণি। কেন্দ্রীয় রাজনীতিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিদেশেও তাঁর সমান জনপ্রিয়তা ছিল। তাঁর রাজনৈতিক জীবনের শেষের দিকে উত্থান ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের । ২০০১ সালে বয়সের কারণে জ্যোতি বসু সরে দাঁড়ালেন।

রাজনীতি ও প্রশাসনিক কাজে দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থেকেছেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য । রাজনৈতিক বিশ্লেষকদের মত, জ্যোতি বসুর প্রয়াণের পর বাম রাজনীতির অন্দরে জোর ধাক্কা লাগে। ক্রমশ সিপিএম-এ সঙ্কট বাড়তে থাকে। বাম রাজনীতি অভিভাবকহীন হয়ে পড়ে। ক্ষয় হতে হতে আজ বিধানসভা বাম শূণ্য। বিধানসভা জুড়ে তবু জ্যোতিবাবু রয়েছেন। আজও তাঁর ছায়া ছড়িয়ে রয়েছে বিধানসভা জুড়েই।
তাঁর ১০৮তম জন্মদিনে শাসক ও বিরোধী পক্ষ শ্রদ্ধা জানালেন।

Related posts

Leave a Comment