rain and weatherOthers 

প্রবল বর্ষণের আশঙ্কা বাড়ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:২১ জুলাই একটি নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এই আবহে ভারী বৃষ্টির ইঙ্গিত থাকছে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অন্যদিকে ওড়িশা সহ ওই এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও থাকছে।

আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, বৃষ্টি সামান্য হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। গরম ও ঘামের দাপটে অস্বস্তি বাড়বে বলে ইঙ্গিত। সামান্য হলেও স্বস্তি দিতে পারে বৃষ্টি। কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

পাশাপাশি প্রবল বৃষ্টির আশঙ্কার কথা বলা হচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভালো বৃষ্টি হতে পারে। আবার দার্জিলিং, কালিম্পং, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে । মুর্শিদাবাদ ও বীরভূম সহ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

Related posts

Leave a Comment