আস্থা ভোটে জয়ী নেপালের নয়া প্রধানমন্ত্রী

Sher Bahadur Deuba-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থা ভোটে জয়ী হলেন ওই দেশের নয়া প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। সূত্রের খবর, নিম্নকক্ষের ২৭৫ জন সদস্যের মধ্যে ২৪৯ জন ভোটে অংশগ্রহণ করেছিলেন। এক্ষেত্রে আরও জানা যায়, ২৪৯ জনের মধ্যে ১৬৫ জনের ভোট পেয়েছেন শের বাহাদুর দেউবা। উল্লেখ করা যায়, মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। ইতিপূর্বে ৫ মাসের মধ্যে এ নিয়ে ২ বার নিম্নকক্ষ ভাঙা হয়েছে। প্রসঙ্গত, ২ বারই সুপ্রিমকোর্টের আদেশে আবারও চালু হয় নিম্নকক্ষের কাজ। আস্থা ভোটে জয়ের পর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *