শান্তিনিকেতনে রবীন্দ্রভবনের নিরাপত্তা বাড়ানোর তৎপরতা

Rabindra Bhawan-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শান্তিনিকেতনে রবীন্দ্রভবনের নিরাপত্তা বাড়ানোর তৎপরতা। নজরদারি জোরদার করার জন্য নজর মিনার বানানো হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিশ্বভারতী সূত্রের খবর, রবীন্দ্রভবনের পিছন দিকে ‘বাটারফ্লাই পার্কে’-র ভিতরে এই দুটি নজর মিনার বানানোর কাজ চলছে। বিশ্বভারতীর সূত্রে আরও জানানো হয়, ইতিপূর্বে রবীন্দ্রভবন থেকে একাধিক বার চন্দন গাছ চুরির ঘটনা ঘটেছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, রবীন্দ্রভবনের পিছনে লালবাঁধের দিক থেকেই মূলত চুরির ঘটনা ঘটছে। এই অবস্থায় যথাযথ নিরাপত্তার অভাবে যাতে নোবেল পুরস্কার চুরির মতো ঘটনা আর না ঘটে, তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। শীঘ্রই নজর মিনার তৈরির কাজ শেষ করার চেষ্টা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *