কাকদ্বীপ মৎস্য বন্দরে ইলিশের প্রবেশ

Hilsa Fish-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রবেশ করল ইলিশ। সূত্রের খবর, কয়েক হাজার কিলোগ্রাম ইলিশ এসে পৌঁছেছে কাকদ্বীপে। এক্ষেত্রে আরও জানা যায়, ৪০০ থেকে ৫০০ কিলোগ্রাম করে মাছ নিয়ে ৮ থেকে ১০টি ট্রলার কাকদ্বীপ মৎস্য বন্দরে এসে পৌঁছায়। এ বিষয়ে মৎস্যজীবী সূত্রের খবর, প্রতিবছর এই সময়ে এক একটি ট্রলার হাজার কিলোগ্রামেরও বেশি মাছ নিয়ে উপস্থিত হয়। তবে এই মরসুমের শুরুতে মাছ পাওয়া সম্ভব হচ্ছিল না। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আশা করা হয়েছে এবার ইলিশের খরা কেটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *