darjelling and travelBreaking News Others Travel 

পর্যটন কেন্দ্রে কড়াকড়ি শিথিল করেছে রাজ্য পর্যটন দফতর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়োজন হবে না আরটিপিসিআর রিপোর্ট। সহজ শর্ত মেনে চললেই যাওয়া যাবে দিঘা,দার্জিলিং সহ
রাজের পর্যটন কেন্দ্রগুলিতে। প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি কমানো হয়েছে। সূত্রের খবর,তারাপীঠ, দিঘা, বকখালি সহ উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে না। এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্যপর্যটন দফতর ৷ সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে এই নির্দেশ জানিয়ে দিয়েছে পর্যটন দফতর।

উল্লেখ করা যায়,তারাপীঠ, দিঘা, বকখালি সহ উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের করোনার আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখানোর প্রয়োজন হয়েছে। করোনা সংক্রমণ রোখার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগেই এই নির্দেশিকাগুলি জারি হয় ৷ এই অবস্থায় খরচ ও ঝক্কি এড়াতে অনেক পর্যটকই বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে। অন্যদিকে লকডাউন আবহে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পর্যটন ব্যবসায়ী সহ হোটেল ও লজ মালিকরা।

এই পরিপ্রেক্ষিতে পর্যটন ও হোটেল মালিকরা দাবি করেছেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ভিত্তিতেই পর্যটকদের আসার অনুমতি দেওয়া হোক ৷ ওই রিপোর্ট তাৎক্ষণিক পাওয়াও যায়। আবার খরচও অনেক কম হয় ৷ পর্যটন ব্যবসায়ীদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে কড়াকড়ি শিথিল করেছে রাজ্য পর্যটন দফতর ৷ পর্যটন সচিবের পাঠানো চিঠিতেই উল্লেখ করা হয়েছে,পর্যটন ব্যবসাকে ঘুরে দাঁড়ানোর জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment