প্রয়াত গার্ড মুলারের ফুটবল নজির

record and gurd muler

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গার্ড মুলার প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জার্মানির এই ফুটবলার যিনি বিশ্বকাপে ১০এর বেশি গোল করেছিলেন। একটানা ১২ মরশুমে ক্লাব ফুটবলে ৩০টির বেশি গোল রয়েছে। পাশাপাশি ৪ বার ইউরোপিয়ান কাপে টপ স্কোরার হয়েছেন।

আন্তর্জাতিক ম্যাচ পিছু তাঁর ১টির বেশি গোল রয়েছে। ফুটবল কেরিয়ারে ৭০০টির বেশি গোল রয়েছে। গার্ড মুলার ছাড়া এই রেকর্ড রয়েছে ৬ জন ফুটবলারের। ১টি বিশ্বকাপে ১০টির বেশি গোল রয়েছে তাঁর।

বিশ্বকাপ ছাড়াও ইউরোপিয়ান কাপ ফাইনালে গোল রয়েছে মুলারের। বায়ার্ন মিউনিকের হয়ে ৫৬৬টি গোল রয়েছে। ৬০৭টি ম্যাচে এই নজির গড়েছেন তিনি। নিজের দেশের হয়ে ৬৮টি গোল রয়েছে।

তাঁর কৃতিত্বে বিশ্বকাপ ১৯৭৪,ইউরো কাপ ১৯৭২,ইউরোপিয়ান কাপ ১৯৭৩-৭৪,১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মরশুমে। বুন্দেশ লিগা ১৯৬৮-৬৯,১৯৭১-৭২,১৯৭২-৭৩,১৯৭৩-৭৪ মরশুম। ব্যালন ডি ওর ১৯৭০ সালে। ফুটবল নক্ষত্র গার্ড মুলারের মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *