টি-২০ বিশ্বকাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

match and india-pakisthan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:৫ বছর পর আবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান। ২০১৬ সালের পর আবার বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা হল। ২৪ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে ভারত। আর প্রথম ম্যাচটাই তীব্র লড়াইয়ের মুখে পড়বে টিম কোহলি। ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথম ম্যাচ ওমান বনাম পাপুয়া নিউ গিনির। ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান। সন্ধ্যে সাড়ে ৭টা থেকে হবে ম্যাচটি ।

উল্লেখ করা যায়,২০১৬সালের টি-২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৫ বার মুখোমুখি হয়েছে এই দুটি দল। সব ম্যাচেই ভারতীয় দল জয়ী হয়। এ পর্যন্ত ভারত-পাকিস্তান ৮টি টি-২০ ম্যাচ খেলেছে। ভারত জয়ী হয় ৭টিতে। একটি ম্যাচ টাই হওয়ার পর ভারতীয় দল বোল আউট-এ জয়ী হয়েছে। এবার টি-২০ বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *