উচ্চমাধ্যমিকের পড়ুয়া মূল্যায়ন নিয়ে নয়া পরিকল্পনা

hs student and new planing

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন নয়া সভাপতি। বর্তমান করোনা আবহে চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। উচ্চমাধ্যমিকে কি এবার একাধিক পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এমনই ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। দায়িত্ব নেওয়ার পর করোনা আবহে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেছেন। নতুন সভাপতি জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের পদ্ধতিকে আরও বিজ্ঞানভিত্তিক এবং আরও সরলীকরণ করতে হবে।

পাশাপাশি সরলীকরণ ছাড়াও পরীক্ষা নিয়েও একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এক্ষেত্রে তাঁর বক্তব্য, “উচ্চমাধ্যমিকে একটাই নির্ণায়ক পরীক্ষা হবে এই ধারণা এখন অনেক জায়গা থেকেই উঠে গেছে। অনেকেই এখন ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার দিকে এগিয়ে চলেছে। একাধিক পরীক্ষার মাধ্যমেও ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা উচিত। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।” উল্লেখ করা যায়, গত সপ্তাহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে ওই পদে বসানোর বিষয়ে নির্দেশিকা জারি করে রাজ্য স্কুল শিক্ষা দফতর। উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পর বিতর্ক তৈরি হওয়াতে সরানো হয়েছে মহুয়া দাস কে,এমনটাই মনে করছেন শিক্ষা মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *