আয়কর রিফান্ড পাওয়ার ক্ষেত্রে

Tax-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়কর রিফান্ড পাওয়ার ক্ষেত্রে করদাতাদের গত ২০২০-২১ সালে হিসেব বর্ষের জন্য দ্রুত অনলাইনে উত্তর দেওয়ার বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই ৯৩ শতাংশ রিফান্ডের দাবি মেটানোর কাজ শেষ হয়েছে। গত এক সপ্তাহে মঞ্জুর হয়েছে ১৫,২৬৯ কোটি টাকা। অন্যদিকে বাদ বাকি দাবি মেটানোর জন্য করদাতাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আরও বলা হয়েছে, কিছু ক্ষেত্রে নোটিসের উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে দ্রুত নেট মাধ্যমে তাঁদের জবাব দিতেও বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *