আমেরিকার লুইজিয়ানা প্রদেশে ‘ইডা’-র তাণ্ডব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘ইডা’-র তাণ্ডব আমেরিকায়। সূত্রের খবর, প্রায় ২০০ কিলোমিটারেরও বেশি গতিতে আমেরিকার লুইজিয়ানা প্রদেশের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ল এই ঘূর্ণিঝড়। সেই ঝড়ের তীব্রতায় নিউ অর্লিন্স শহর-সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি জলমগ্ন হয়েছে লুইজিয়ানার দক্ষিণ-পশ্চিম উপকূলের বিস্তীর্ণ অঞ্চলগুলি। ঝড়ের এই তাণ্ডবে ক্ষয়-ক্ষতিও হয়েছে। গাছ পড়ে প্রেইরিভিল অঞ্চলে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

