Radukanu-1Others Sports 

যুক্তরাষ্ট্র ওপেন টেনিসে নতুন ইতিহাস রাদুকানুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিউ ইয়র্কে ইতিহাস অষ্টাদশী রাদুকানুর। টেনিসে রীতিমতো চমক দেখালেন। যুক্তরাষ্ট্র ওপেনে স্বপ্নের ট্রফি জয় রাদুকানুর। উল্লেখ করা যায়, ২০০৪ সালে মারিয়া শারপোভার উইম্বলডন জয়ের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ী হলেন তিনি। ৪৪ বছরের দীর্ঘ সময় পর আবারও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেন ব্রিটেনের এক মহিলা টেনিস খেলোয়াড়। দুই কিশোরীর ফাইনালে ১৮ বছর বয়সি রাদুকানু পরাজিত করলেন কানাডার ১৯ বছর বয়সি লায়লা ফার্নান্ডেজকে। ম্যাচের ফলাফল ৬-৪ ও ৬-৩। অষ্টাদশী রাদুকানুর
একঝলক দেখে নেওয়া যাক। তাঁর জন্ম ২০০২ সালের ১৩ নভেম্বর। কানাডার টরন্টোয় জন্মগ্রহণ করেন। বাবা ইয়ান রোমানিয়ান ও মা রিনি চিনা। টেনিস শুরু করেছিলেন ৫ বছর বয়সে। ২০১৮ সালে পেশাদার টেনিস শুরু করেছিলেন। ৩টি আইটিএফ খেতাব জয় করেছেন। ২০২১ সালে উইম্বলডনে চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জয়ী হলেন।

Related posts

Leave a Comment