ব্যাঙ্কের পরীক্ষা এবার ১৩টি আঞ্চলিক ভাষায়

Banking Examination-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যাঙ্কের পরীক্ষা আঞ্চলিক ভাষায় করার পরিকল্পনা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে চাকরির পরীক্ষায় ইংরেজি ও হিন্দির পাশাপাশি ১৩টি আঞ্চলিক ভাষাতেও দেওয়ার সুযোগ তৈরি করার জন্য জানানো হয়েছে। ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনকে এমনই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এক্ষেত্রে আরও জানা যায়, এ ব্যাপারে মন্ত্রকের গঠিত কমিটির সুপারিশ মেনে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সুপারিশ আসার অপেক্ষা নিয়ে জুলাই মাস থেকে পরীক্ষা নেওয়া স্থগিত রাখা হয়। মন্ত্রক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, এরপর ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শূন্যপদ পূরণের জন্য পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া হলে প্রিলিম ও মেন, দুই স্তরেই আঞ্চলিক ভাষায় পরীক্ষা নিতে হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরীক্ষাতেও এই নীতি প্রয়োগ করা হবে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *