tmc and win mamataBreaking News Others Politics 

রেকর্ড জয় মমতার -জয়জয়কার তৃণমূলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রেকর্ড জয় মমতার। জয়জয়কার তৃণমূলের। ৩টি উপনির্বাচনেও জয়ের হাসি তৃণমূল কংগ্রেসের। ভবানীপুর উপনির্বাচনে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের ব্যবধান ৫৮,৮৩৫ ভোট। মে মাসে একুশে বিধানসভা নির্বাচন জিতে তাঁর দল রাজ্যে ক্ষমতাসীন হয়। দল সরকারে এলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হতে পারেননি। নন্দীগ্রামে পরাজিত হন। ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তৃণমূলনেত্রী। শপথ গ্রহণের পর সেই মেয়াদের শেষ দিন ছিল ৪ নভেম্বর। এরপর উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন।

পুরনো কেন্দ্র ভবানীপুরেই প্রার্থী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএম প্রার্থী হয়েছেন শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ পর্ব চলে। ফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৮৪ হাজার ৩৮৯টি ভোট। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোট পেয়েছেন ২৬ হাজার ৪২৮টি ভোট। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেলেন মাত্র ৪২২৬টি ভোট। এখানে মোট প্রদত্ত ভোট ১,১৮,৬১৪।

পাশাপাশি জঙ্গিপুর আসনে তৃণমূল প্রার্থী জাকির হোসেন জয়ী হয়েছেন। ৯২,৪৮০ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হলেন। তৃণমূলের প্রাপ্ত ভোট ১,৩৬,৪৪৪টি। বিজেপি প্রার্থী সুজিত দাস ভোট পেয়েছেন ৪৩,৯৪৬ ভোট। আরএসপি প্রার্থী জানে আলম মিঞা পেলেন মাত্র ৯০৬৭টি ভোট।

সামশেরগঞ্জেও তৃণমূল প্রার্থী জয়ী হলেন। ওই আসনটিতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। তিনি জয় পেলেন ২৬,৩৭৯টি ভোটে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসাবে জৈদুর রহমান ৭০,০৩৮টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী মিলন ঘোষ পেলেন ১০,৮০০ ভোট। সিপিআইএম প্রার্থী মোদাসসর হোসেন মাত্র ৬,১৫৮ টি ভোট পেয়েছেন।

Related posts

Leave a Comment