প্রয়াত কলিন পাওয়েল

Colin Powell-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ বিদেশ সচিব কলিন পাওয়েল (৮৪)। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। করোনা সংক্রান্ত শারীরিক জটিলতাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের আমলে বিদেশ সচিব ছিলেন কলিন পাওয়েল। রাজনীতিতে আসার পূর্বে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন সেনা অফিসার পাওয়েল। তাঁর মৃত্যুর খবরে শোকবার্তা পাঠিয়েছেন বুশ ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *