শীতকালে রোজ স্নান জরুরি-কোন জলে করবেন জেনে নিন

bath and water

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঋতু পরিবর্তন হচ্ছে। এই সময় সাবধানে থাকাটা খুব জরুরি। প্রতিদিন স্নান করা খুবই প্রয়োজন রয়েছে ৷ তবে ঠান্ডা না গরম, কোন জলে স্নান করা উচিত তা আমরা অনেকেই জানি না। এটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি বিষয়। শীত পড়তে শুরু করলেই অনেকেই প্রতিদিন স্নান করেন না ৷ এই অভ্যাস অনেকেরই দেখা যায় ৷ চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন,শীতকালেই স্নান করার বেশি প্রয়োজনীয়তা রয়েছে ৷ এক্ষেত্রে কোন জলে স্নান করবেন তা জেনে নিতে হবে।

কয়েকটি গবেষণায় বলা হয়েছে,ঠান্ডা জলে স্নান করলে ক্লান্তি কমার বিষয়টি বেশি থাকে। এক্ষেত্রে রক্ত চলাচলও ভালো হয় ৷ অন্যদিকে খুব গরম জলে স্নান করলে ত্বক শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্য একটি মহলের বক্তব্য,হালকা গরম জলে স্নান করা শরীরের পক্ষে ভালো। কয়েকটি ক্ষেত্রে শরীরের পক্ষে বেশ উপকারী। উষ্ণ গরম জলে পেশির আরাম হয়ে থাকে । ফুসফুসেরও উপকার হয় বলে বিশেষজ্ঞরা মনে করেন।

একটা অংশের চিকিৎসক ও বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন,শীতকালে ঠান্ডা লাগলেও ঠান্ডা জলেই স্নান করা শরীরের পক্ষে ভালো। গরম জলে স্নান করার অভ্যাস বদলানো উচিত বলে তাঁরা মনে করেন। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ বিষয়ে তাঁদের স্পষ্ট বক্তব্য,শরীর ঠান্ডা জলের সংস্পর্শে আসার পর শরীরের সমস্ত অঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। এক্ষেত্রে হার্ট ভালো রাখতে সহায়তা করে। এমনকী রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকায় ব্লাড প্রেশারও স্বাভাবিক থাকে বলে জানানো হয়েছে। তবে এই বিষয়টি নিয়ে অনেকেরই ভিন্ন মত রয়েছে।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *