জাতীয় সড়কের সার্ভিস রোড সারানোর পরিকল্পনা

repair road

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুজোর আগেই সারানো হবে জাতীয় সড়ক। স্থানীয় সূত্রের খবর, জাতীয় সড়কের প্রধান রাস্তা ছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ হল এই সার্ভিস রোড। রাজ্যের বিভিন্ন জায়গায় সার্ভিস রোডগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। বহু জায়গায় ছোট- বড় খানা-গর্তে ভরে গিয়েছে। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন প্রতিনিয়ত। উল্লেখ্য, স্থানীয় মানুষ এই সার্ভিস রোডের ওপর পুরোপুরি নির্ভরশীল। সূত্রের আরও খবর, বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদকেও জানানো হয়েছে।

ইতিমধ্যেই ২ নম্বর জাতীয় সড়ক বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা যায়। রাস্তার বিভিন্ন জায়গায় যে সব খানা-খন্দ রয়েছে পুজোর আগেই তা সারিয়ে তোলা হবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অন্যদিকে ২নম্বর জাতীয় সড়কের পাশে ডানকুনি থেকে আসানসোল পর্যন্ত একাধিক জায়গায় রাস্তা খারাপ হয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে বাইক বা সাইকেল নিয়ে চলাচল করা অতি সমস্যার। এর ফলে বহু গাড়ি সার্ভিস রোড ব্যবহার করেছেন। তারজন্যে রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।

আবার জাতীয় সড়কের সার্ভিস রোডের অবস্থা খারাপ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের। জানা গিয়েছে, নিকাশি নালা উপযুক্ত না থাকার কারণে অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর।বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই সমস্যা প্রকট। কিছুদিন আগে এই রাস্তা ফের ভাঙতে শুরু করে। এই অংশ জুড়ে রয়েছে সার্ভিস রোডের সঙ্গে। বহু সংখ্যক গাড়ি বর্তমানে এই সার্ভিস রোড ব্যবহার করছে। যার জেরে এই রাস্তাও ভগ্নপ্রায়।এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসনে প্রবেশের রাস্তা এই সার্ভিস রোডের সাথে সংযুক্ত রয়েছে। রাস্তা খারাপ হয়ে যাওয়ার দরুন অসুবিধা হচ্ছে। এই সার্ভিস রোড মেরামত করাও জরুরি হয়ে পড়েছে। ওই জায়গায় নিকাশি নালা তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *