পর্যটন ও ভ্রমণের প্রতি উৎসাহ বাড়ানোর লক্ষ্যে বিশ্ব পর্যটন দিবস

tourism

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ঘুরে বেড়ানোর জন্য একটি বিশেষ দিন। যদিও করোনা আবহে ভ্রমণ বা তার পরিকল্পনা অতটা নিরাপদ নয়। তবে তারপরেও এই যাত্রা অব্যাহত থাকবে। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের পর্যটন সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রচার চালানো হয়। যদিও ভ্রমণ পরিকল্পনা এইমুহূর্তে তেমন নিরাপদ নয় তবুও ভ্রমণপিপাসুরা করোনার যুগেও থেমে নেই। প্রতি বছর বিশ্ব ট্যুরিজম দিবসটি বিভিন্ন থিমের সাথে পালিত হয়।

২০২০ সালের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হল- পর্যটন ও পল্লী উন্নয়ন। এর লক্ষ্যটি বড় বড় শহরের বাইরের পর্যটনকে উৎসাহিত করা। বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে পর্যটনের অনন্য ভূমিকা তৈরি করা। বিশ্ব পর্যটন দিবস উদযাপনের উদ্দেশ্য পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। জনগণের মধ্যে পর্যটন ও যাতায়াতের প্রতি উৎসাহ বাড়ানোর এবং জনগণের মধ্যে পর্যটনের দিকে ঝোঁক তৈরি করার লক্ষ্যে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়। কিছু দেশ এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থা পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে বিশ্ব পর্যটনের লক্ষ্য হল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা। ১৯৮০ সাল থেকে, জাতিসংঘের আন্তর্জাতিক তত্ত্বাবধানে বিশ্ব পর্যটন সংস্থা ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *